পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১১ মার্চ, ২০১১

আমি কে

আমি কে

আমি মাহবুব হোসেন শাহী, ডাটা রিকভারি নিয়ে রিসার্চ এবং এক্সপেরিমেন্টে জড়িত গত প্রায় ৭ বছর যাবত, ৪ বছর যাবত ডাটা রিকভারি সার্ভিস দিচ্ছি। সেক্রিফাইস করেছি অনেক টাকা, ২ বছর একাডেমিক পড়াশুনা এবং জীবনের মূল্যবান সময়।

আমার অফিস কোথায়

আমার কোন অফিস নেই, আমি আমার বাসায় কাজ করি। অফিস এখনো নিতে পারিনি, কেননা, ক্লায়েন্ট বেস কম এমং সার্ভিস দিয়ে যা ইনকাম হয় তার প্রায় পুরোটাই নতুন কোন রিসার্চে খরচ করে ফেলি। যার কারণে এখন পর্যন্ত নেট ইনকাম জিরো।

আমার ক্লায়েন্ট কারা

আমার কর্পোরট ক্লায়েন্ট এর সংখ্যা নিতান্তই কম, কেননা আমার কোন অফিস নেই। তবে বিসিএস কম্পিউটার সিটি এবং এলিফ্যান্ট রোডের কিছু শপ থেকে আমার কাছে হার্ডডিস্ক ড্রাইভ পাঠিয়ে থাকে(যেসব সার্ভিস ঐসব শপের নামেই হয়ে থাকে যেখানে আমি পর্দার আড়ালেই রয়ে যাই।

আমার স্পেশালিটি কি

আমি ডাটা রিকভারির লজিকটা সম্পূর্ণভাবে বুঝি। আমার এই সম্পর্কিত জ্ঞান ইন্টারন্যাশনাল ষ্ট্যান্ডার্ড এর। ডাটা রিকভারি নিয়ে কোন কাজ করতে গেলে বিশেষ যে ব্যবস্থা নিতে হয় সেগুলো আমি সম্পূর্ণভাবে মেইনটেইন করি।

১. রাইট প্রটেকশন এনশিউর করা অর্থ্যাত, মূল ডাটার/হার্ডডিস্ক ড্রাইভটি/ষ্টোরেজ ডিভাইসের যেন কোন ক্ষতি না হয়।

২. ডায়াগনোস করে প্রবলেম আইডেন্টিফাই করা। তারপর মূল কাজ।

আমি রিমোটলি বিভিন্ন দেশের ডাটা রিকভারি ফার্মের সাথে কাজ করেছি (গ্রীস, ফ্রান্স, ভারত ইত্যাদি), এবং প্রায় রেগুলারলি ডিসকাস করে থাকি নতুন নতুন প্রবলেমগুলো নিয়ে।

ভারত থেকে ফেইল হ্ওয়া কাজ আমি সোলভ করেছি, সৌদি আরব, মালেয়েশিয়া থেকে আমার কাছে কাজ এসেছে যা আমি ১০০% সোলভ করেছি।

বাংলাদেশে এই রকম সার্ভিস কে আর কেউ দিচ্ছে

ডাটা রিকভারি সার্ভিসটি ৫টি ক্যাটাগরিতে বিভক্ত। যার মধ্যে আমি ৪টি ক্যাটাগরির সার্ভিস দিতে সক্ষম, বাকি ১টা ক্যাটাগরীর সার্ভিস দেয়ার জন্য যে ধরনের ইনভেষটমেন্টের প্রয়োজন আপাতত এটা আমার সামথ্যের বাইরে।

আমার জানামতে, বাংলাদেশে(সেটা হোক এলিফ্যান্ট রোড কিংবা বিসিএস কম্পিউটার সিটি অথবা কোন অর্গানাইজেশনের আইটি হেড) শুধুমাত্র ১টি ফেসেরই ডাটা রিকভারি সার্ভিস দেয়া হচ্ছে যা নেক্সট নেক্টট ফিনিস টাইপের সফট্ওয়্যারের মধৈই সীমাবদ্ধ এবং তা Trail & Error । অর্থাত, হয় কিনা দেখি জাতীয় কাজ, যা আপনার ড্রাইভকে আরো ড্যামেজ করতে পারে এবং আমি এই রকম কিছু কাজ পেয়েছি যা অন্য জায়গায় ভুল অপারেশনের পর আমার কাছে এসেছে কিন্তু ততক্ষনে পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে। তাই আপনাদের ডাটা যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে শুধুমাত্র ডাটা রিকভারি স্পেশালিষ্ট এর কাছ থেকেই সার্ভিস নেন।

আমার জ্ঞান এই ব্যপারে ভাল তাহলে আমি কেন মার্কেট ছোট হ্ওয়ার পর্ও বাংলাদেশে আছি

২০০৮ গ্রীসে একটি ডাটা রিকভারি ফার্ম আমাকে রিক্রুট করার জন্য প্রপোজাল দিয়েছিল (ভিসা প্রসেসিং খরচ এবং প্লেইন ফেয়ার সহ), আমাদের কথা বার্তা ফাইনাল হ্ওয়ার পর যখন প্রসেসিং শুরু করব তখন জানতে পারলাম গ্রীসে বাংলাদেশীদের জন্য কোন ইঞ্জিনিয়ারিং ক্যাটগরির কোন ভিসা নেই।

২০০৯ সালে একজন সৌদি এরাবিয়ান আমার সাথে কন্টাক্ট করে বাংলাদেশে আসলেন ইভুলুয়েশনের জন্য এবং সেটা পজিটিভ হ্ওয়ার পর তিনি আমাকে প্রপোজাল দিলেন সৌদি আরব মুভ করার জন্য(ভিসা প্রসেসিং খরচ এবং প্লেইন ফেয়ার সহ), আমি উনার কাছে সময় চাইলাম মে, ২০১১ পর্যন্ত, তাতেও তিনি রাজি হলেন, কিছুদিন আগে যখন প্রসেসিং এর প্রিপারেশন নিচ্ছিলাম, তখন জানতে পারলাম, বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ রয়েছে।

কয়েকদিন আগে দুবাই এর একটি ডাটা রিকভারি ফার্ম থেকে আমাকে কন্টাক্ট করল রিক্রুট করার জন্য, আমি জিজ্ঞেস করলাম বাংলাদেশে কেন ইঞ্জিনিয়ার খোজ করছেন, রিপ্লাই দিল বাংলাদেশীরা চীপ(সস্তা)। এইবার আমি রিফিউজ করলাম।

0 মন্তব্য(সমূহ):

একটি মন্তব্য পোস্ট করুন