পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৩ নভেম্বর, ২০১০

ভুক্তভোগীদের বিব্রতকর অবস্থা

আজকের লেখা একটু ভিন্ন ধরনের, আজকে আপনাদের কোন কিছু শেখাতে আসিনি তবে কিছু বক্তব্য শেয়ার করতে এসেছি...
ভুক্তভোগী - ১: ভাই আমার ডাটা সব হারিয়ে গেছে, কি করব বুঝতে পারছিনা।
বিভিন্নজন থেকে
উত্তর১ : আপনি এই X নামক সফটওয়্যারটি দিয়ে দেখুন, খুব ভাল, আমার কাজে দিয়েছে।
উত্তর২: আপনি Y নামক সফটওয়্যারটি দেখুন, X নামক সফটওয়্যারটি ভালনা।
এইবার ভুক্তভোগীতো Confused, কি করবেন, ২টাই ট্রাই করলেন কাজ হলনা। এবার তিনি বললেন, ভাই আরো ভালকিছু সফটওয়্যার এর নাম বলুন না।
আরো অনেক জন অনেক মতামত দিলেন, শেষ পর্যন্ত ওনার ডাটা তো রিকভার হলই না, বরং হিতে বিপরীত। তখনও ভুক্তভোগী জানেন না কি হচ্ছে আসলে উনার ড্রাইভে, উনি একটার পর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন উনি দৌরালেন এলিফ্যান্ট রোডে (কারণ এলিফ্যান্ট রোড বলেছে ৫০০ টাকা লাগবে) সেখান থেকেও ফিরে আসলেন, কাজ হয়নি, এখন উনি গেলেন আইডিবিতে, সেখানেও কাজ হলনা। আইডিবি,এলিফ্যান্ট রোড থেকে ৬/৯ কিছু একটা বলেছেন। ওকে, এইবার উনি বললেন ভাই টাকা যা লাগুক সমস্যা নাই, বলেন আমার এইটা রিকভার করে দেন - তখন প্রফেশনালের হাতে যখন পরল তিনি ডায়াগনোস করে দেখেন অলরেডি ড্রাইভে ডাটা অভাররাইট হয়ে গেছে।
সারমর্ম: কেউ জিজ্ঞেস করেন নি প্রবলেম কি, ডায়াগনোস তো দুরের কথা। জ্বর উঠেছিল, কিন্তু প্যারাসিটামল খাউয়াইছেন নাক দিয়ে, শেষে ডেথ সার্টিফিকেট নিয়ে ফিরে আসা!!!

ভুক্তভোগী - ২: আমার হার্ডডিস্ক ডিটেক্ট করছে না, কি করব বলেন, কিভাবে রিকভার করব? ভাল একটা সফটওয়্যারএর নাম বলেন।
উত্তর১ : আপনার সার্কিটটা চেঞ্জ করে দেখেন, কাজ হবে।
উত্তর২: দেখেন কোন রকম পাওয়ার খুলে/লাগিয়ে হার্ডডিস্ক পায় কিনা, একবার কোন রকম পাইলেই হইল, পাইলে X সফটওয়্যার দিয়ে ট্রাই করেন, কাজ হয়ে যাবে, আর কাজ হইলে আমার চার্জটা দিতে ভুইলেন না।
উত্তর৩: হার্ডডিস্কটা হাত থেকে নিচে ফেলে দিন, ভাগ্য ভাল থাকলে কাজ হয়ে যাবে।
উত্তর৪: হার্ডডিস্কটা খুলে দেখেন কি হচ্ছে, দেখেন প্লেট (প্ল্যাটার) নাড়াচাড়া করছে কিনা, না করলে হাতদিয়ে নাড়াচাড়া দেন কাজ হতে পারে।
এই ভুক্তভোগীও সব কাজ করলেন, শেষে কি হল, কোন কাজ হলনা!!!
সারমর্ম: এইবারও ডায়াগনোসের কোন খবর নাই, লাকের উপর ডিপেন্ড করে ঘষাঘষি। এলিফ্যান্ট রোডে আর আইডিবিতে উনিও গেলেন - এলিফ্যান্ট রোড থেকে বলল - ড্রাম নষ্ট হয়ে গেছে, আর আইডিবি থেকে বলল, আপনার চিপসেট নষ্ট হয়ে গেছে!!! কেননা এলিফ্যান্ট রোড আর আইডিবিতে এই কাজগুলোই করেন (উত্তরদাতা ১ - উত্তরদাতা৪ এর মত), এর বাইরে নয়।
সারমর্ম: ড্রাইভ টেম্পারড্‌।
উত্তর ১ এর এফেক্ট: ১% এরও কম কেস সোলভ হবে, কেননা পুরনো টেকনোলজি ফ্লোএর কারণে, মডার্ণ ড্রাইভ (স্যামসাং ছাড়া, বি:দ্র: স্যমসাংও এখন মডার্ণ টেকনোলজি ডেভেলপ করছে অন্যান্য ব্র্যান্ডের মত) আর কোন ব্র্যন্ড এ কাজ হবেনা, বরং কেসটা আরো কমপ্লেক্স হবে এবং হিতে বিপরীত ঘটনা ঘটবে, কেননা ড্রাইভে সার্ভো ইনফো এবং এডাপটিভ ইনফো মিসম্যাচ হয়ে যাচ্ছে, যার কারণে টাস্ক আরেকটা বেড়ে গেল, প্রফেশনাল আরো একটা টাস্ক বেড়ে যাওয়ায় চার্জ করবেন, দ্বিগুণ কারণ এতে কাজটা আরো কমপ্লেক্স হবে এবং এইটাই স্বাভাবিক।
উত্তর ২ এর এফেক্ট: যদি ড্রাইভের হেড উইক হয়ে থাকে, তাহলে হেডটা এবার ভেঙে যাবে, এবং চার্জ হবে প্রায় ৩/৪ গুণ। যদি ব্যাড সেক্টর থেকে থাকে, ড্রাইভ হ্যং হয়ে যাবে, এবং আরো সেক্টর তার রিড/রাইট ক্ষমতা হারাবে এবং আরো ডাটা পার্মানেন্টলি লস হবে। ট্রান্সলেটর করাপ্ট হতে পারে (এবং আরো অনেক) -
উত্তর ৩ এর এফেক্ট: হায়রে এইবারতো ড্রাইভ রিকভার করা যাবে কিনা তা নিয়েই সন্দেহ! আর যদি করা যায় তাইলে খরচ এইবার ৫-৭ গুণ।
উত্তর ৪ এর এফেক্ট: বেটার হবে নতুন করে ডাটা ক্রিয়েট করা, কালেকশন করা। ক্ষীণ আশা রাখেন যদি হয় এইবার আপনে ফকির হয়ে যাবেন চার্জ দিয়ে।

এইরকম শ'খানেক এক্সাম্পল হয়তবা দেয়া যাবে, কিন্তু আমার টাইপ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে।
সকল উত্তরদাতাদের(আনুমানিক উত্তর) প্রতি আহবান:
১. প্রবলেম জানার চেষ্টা করুন।
২. প্রবলেম অনুযায়ী সমাধান জানা থাকলে উত্তর দিন, আর না হয় ইগনোর করুন (ভুল উত্তর দেয়া থেকে উত্তর না দেয়া ভাল)।
৩. এক্সপেরিমেন্ট করার ইচ্ছা থাকলে, সিমিলার ড্রাইভ নিয়ে এক্সপেরিমেন্ট করুন। কিন্তু অব্শ্যই মূল হার্ডডিস্ক নিয়ে কখনোই এক্সপেরিমেন্ট করবেন না।

শেষ কথা: আমাকে বিভিন্ন ক্লায়েন্ট যখন ফোন দেন, তখন অনেকে বলেন অমুক বলেছে এইটা করতে, অমুক বলেছে ঐটা করতে, আমি তখন উনাদেরকে বলি এইটা করবেন না, ঐটা করবেন না। তখন বেশিরভাগই ভেবে থাকেন আমি ভুল বলছি, এবং আমাকে বলে থাকেন "আমি একজন ১০বছর ধরে ইঞ্জিনিয়ার, ১৫বছর ধরে ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার), কেউবা বলেন, আমি CSE Graduate, আবার কেউবা EEE Graduate ইত্যাদি", উনারা ধরে নেন আমি ভুল উপদেশ দিচ্ছি, আমিও চুপ হয়ে যাই ইদানিং কারণ অনেক চেষ্টা করেছি কোন লাভ হয়না।
দেশের সকলকে এইগুলো জানানো সম্ভব না এই নির্দিষ্ট গন্ডির মধ্যে, তবুও চেষ্টা করি যতটুকু সম্ভব।
আমার জীবনে কিছু তিক্ত অভিজ্ঞতাও আছে, ইচ্ছা করছে এইগুলো শেয়ার করতে, তবে হাত ব্যথা হয়ে গেছে, তাই অন্যদিন বলব।
ভাল থাকবেন, ঈদ মোবারক, Exam নিয়ে ব্যস্ত থাকায় অনেকদিন পর আসলাম, আবারো দেখা হবে খুব শীঘ্রই।

0 মন্তব্য(সমূহ):

একটি মন্তব্য পোস্ট করুন