আগের পর্বে আমরা দেখলাম কিভাবে ক্লাষ্টারওয়াইজ ডাটা ষ্টোর হয়, আজ দেখব ডিফ্রাগমেন্ট করলে কি হয়।
ধরেন আপনার একটা ২০গিগাবাইটের পার্টিশন রয়েছে, আপনি ১টা ৫ গিগাবাইটের ফাইল, ৫০মেগাবাইটের একটা, আরো বিভিন্ন সাইজের কয়েকটা ফাইল রেখেছেন আপনার ড্রাইভে। ১০গিগাবাইট ফাইল রাখা আছে যেখানে ফাইলের সংখ্যা ১০০। কিভাবে সেগুলো ষ্টোর হচ্ছে তা আপনি পূর্ববর্তী আলোচনায় জেনেছেন। ধরেন আপনি আপনার ৫০মেগাবাইটের একটি ফাইল ডিলেট করে দিয়েছেন, আর এর জন্য এই স্পেসটি খালি রয়ে গেছে। পরবর্তীতে আপনি একটা ৭০মেগাবাইটের ফাইল রাখলেন, এই ফাইলটি কিভাবে ষ্টোর হচ্ছে?
প্রথম অংশ ৫০মেগাবাইট খালি স্পেসে এবং পরবর্তী ২০মেগাবাইট পরবর্তী খালি স্পেসে।
আবার ধরুন, আপনার ১০০টি ফাইলের মধ্যে বিভিন্ন সাইজের ২০টি ফাইল ডিলেট করেছেন যেগুলোর সাইজ টোটাল ৫০০মেগাবাইট। ফাইলগুলোর অবস্থান অনুযায়ী সেসব নির্দিষ্ট স্পেসগুলো খালি হয়ে গেছে। এখন আপনি ২০০মেগাবাইটের ১টা এবং ৪০০মেগাবাইটের একটা ফাইল যথাক্রমে কপি করলেন। ফাইলগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি কপি হবেনা, কেননা, মাঝখানে মাঝখানে যেসব ক্লাষ্টার ফাকা হয়ে আছে, সেগুলোতে কপি হবে, ২০০মেগাবাইট ফাইলটি কপি হওয়ার জন্য প্রথমত হয়তবা ৫০মেগাবাইট স্পেস(ক্লাষ্টার অনুযায়ী) খালি পেল, তারপরের কিছু ক্লাষ্টার (ধরুন - ৩০মেগাবাইট) আবার ডাটায় ভরা, আবার এসব ক্লাষ্টার এর পর ৬০মেগাবাইট স্পেস খালি পাওয়া যাওয়ায় সেখানে ডাটা কপি হল, আবার পরবর্তী স্পেস কিছু ডাটায় ভরপুর, আবার খালি স্পেস পাওয়াতে সেখানে আবার কপি হল, এভাবে টোটাল ২০০মেগাবাইট ফাইলটি ষ্টোর হবে।
লেখায় বুঝতে পারলাম ডাটাগুলো রেন্ডমলি ছড়িয়ে ছিটিয়ে আছে বা ষ্টোর হচ্ছে, যখন আপনি এরি মধ্যে একটা ফাইলকে রিকোয়েষ্ট করছেন অপেন হওয়ার জন্য তখন ফাইলটি প্রদর্শনের জন্য যে সময়টুকু লাগছে, সেগুলো যদি গ্রুপ আকারে সিকোয়েন্সিয়ালি থাকত তাহলে আরো দ্রুত সময়ে আপনি আপনার রিকোয়েষ্টকৃত ফাইলটি পেয়ে যেতেন।
এসব ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইলগুলোকে গ্রুপে সিকোয়েন্সিয়ালি সাজানো জন্য ডিফ্রাগমেন্ট করা হয়, বা আপনার ডিফ্রাগমেন্ট টুলটি আপনার জন্য এই কাজটি করে দিচ্ছে।
অর্থাৎ, ডিফ্রাগমেন্ট করলে আপনি আপনার ডাটাগুলোকে গ্রুপআকারে সিকুয়েন্সিয়ালি arranged/organized পাচ্ছেন যার কারণে আপনার পিসির পারফরম্যান্স বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে। তার মানে নির্দিষ্ট ফাইলটি একসেসের সময় কমে আসছে।
নোট:
১. স্পেস খালি বলতে, আসলে খালি নয়, তবে নতুন ডাটা গ্রহন করার জন্য রেডি বা প্রিপেয়ারড হয়ে আছে ক্লাষ্টারগুলো। - ফরম্যাট সস্পর্কে ধারণা আর্টিক্যালটি একবার পড়ে নিতে পারেন।
২. লেখায় এক্সাম্পল দেওয়া হল, ভাষাগত জটিলতা কমানোর একটা চেষ্টা।
৩. ডাটা ডিলেট হওয়ার/করার পর ডিফ্রাগমেন্ট ভুলেও চালাবেন না, কি হবে সেটা এই লেখায় বুঝতে পারছেন বলে আশা করি।
0 মন্তব্য(সমূহ):
একটি মন্তব্য পোস্ট করুন