ডাটা রিকভারি হয় ৫টা ফেসে...
১। লজিকাল রিকভারি
২। এডভান্সড লজিকাল রিকভারি
৩। ইমেজিং, এক্সট্রাকশন এন্ড রিবিল্ডিং
৪। নেগেটিভ যোন রিমডিফিকেশন
পিসিবিএ ফিক্সিং (এডিশনাল ফেস)
৫। ক্লিনরুম সার্ভিস।
আমাদের দেশে যে কয়েকটি ফার্ম ডাটা রিকভারি সার্ভিস দিচ্ছে (এলিফ্যান্ড রোড-এর শপগুলো কিংবা বিসিএস কম্পউটার সিটির শপগুলো) ওনারা শুধুমাত্র ফেস-১ (লজিকাল রিকভারি) এর সার্ভিস দিচ্ছেন। সংক্ষেপে বলতে গেলে ওনারা লজিক ডিফাইন করেন না। নিচে বিস্তারিত...
বাংলাদেশে প্রফেশনাল কোন ডাটা রিকভারি সার্ভিস ফার্ম নাই।
আমাদের দেশে যে কয়েকটি শপ ডাটা রিকভারি সার্ভিস দিচ্ছে, এইগুলো সবই অনুমান নির্ভর। অর্থাৎ, ইন্ড ইউজারদের জন্য ডেভেলপ করা সফটওয়্যার (যা নেক্সট > নেক্সট > ফিনিস নির্ভর) ব্যবহার করে শুধুমাত্র লজিকাল রিকভারি সার্ভিস (ডিলেট/ফরম্যাট/পার্টিশন) এই পর্যন্তুই। এমনকি বেশিরভাগই জানেন না ডাটা রিকভারি কেন হয়, কেন হয়না। অথচ কাস্টমারদের পকেট থেকে এইসব লজিকাল বেসড সার্ভিস দিয়েই তারা হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। তারা চার্জ করছেন ডাটার গুরুত্ব অনুযায়ী (৫০০ থেকে ৩০০০০/৪০০০০ টাকা পর্যন্তু), কিন্তু আদৌ এইটা তো চার্জ করার প্রসিডিউর না। এবং এই লেভেলের সার্ভিস প্রফেশনাল সার্ভিসেও পড়েনা। চার্জ প্রসিডিউর হয় প্রবলেম এর কমপ্লেক্সিটি অনুযায়ী, ডাটার গুরুত্ব দিয়ে নয়।
আবার তারা এও মাথায় রাখছেন না যে, কাষ্টমার এর হার্ডডিস্কের ডাটা রাইট প্রটেক্টেড কিনা, এবং কোন টাস্ক এর জন্য ড্রাইভ-এর আরোও কোন প্রবলেম হচ্ছে কিনা, অর্থাৎ ড্রাইভ ডিগ্রেড হচ্ছে কিনা। এমনকি ডাটার প্রাইভেসি তারা কতটুকু রাখছেন। প্রবলেম আইডেন্টিফাই না করে হাতুরি ডাক্তারের মত তাদের একটাই কাজ (নেক্সট > নেক্সট > ফিনিস), জ্বরের জন্য প্যারাসিটামল, আবার এইডস এর জন্যও প্যারাসিটামল। ঔষধ একটাই (কাজ হোক আর না হোক, ড্রাইভ ডিগ্রেড হোক আর না হোক এই রকম আনুমানিক নির্ভর কাজে, একই ঔষধের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া হোক আর না হোক এসব নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নাই।
কয়েকদিন আগে একজন ক্লায়েন্ট এসেছেন আমার কাছে লজিক্যাল ফেইলার নিয়ে। আমার কাছে আসার আগে তিনি ড্রাইভটিকে ১টি শপে দেখিয়েছেন, এবং ঐ শপ থেকে যেসব ডাটা রিকভার করেছে (আংশিক) সেগুলো আবার কপি করে লস হওয়া ড্রাইভটিতেই কপি করে রেখেছেন(যা কোন প্রফেশনালই করেন না)। এবং সেই শপ থেকে ১০০০০ টাকা (দশহাজার টাকা চার্জও করা হয়েছে, যা লজিক্যাল রিকভারির জন্য সম্পূর্ণ অযৌক্তিক), অথচ আমার কাছে যখন ড্রাইভটি নিয়ে এসেছেন, ততক্ষনেতো সব ওভাররাইট। কি আর করা, ক্লায়েন্টকে বুঝিয়ে বললাম বিশ্লেষন করে, তখন সে আর কি করবে, মাথায় হাত দেয়া ছাড়া কিছু করার নাই।
রেশিও অনুযায়ী লজিক্যাল ফেইলার হয় ১৪% কেস। সিম্পল কেসগুলো আমার কাছে আসেনা(কেননা আমি কোন দোকান খুলে বসি নাই), কম্প্লেক্স হলেই আমার কাছে আসে(বিভিন্ন দোকানের সুবাদে), কিন্তু কিছু কিছু লজিক্যাল ফেইলারের ক্ষেত্রে দেখা যায় আমার কাছে আসার আগে ততক্ষণে সবকিছুর বারটা বেজে গেছে।
ডাটা রিকভারি হয় ৫টা ফেসে, যার মধ্যে সিম্পল লজিকাল রিকভারিটা ফেস-১ এ পড়ে। এবং এ নিয়ে পূর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি।
ফেস-৫ হল ক্লিনরুম সার্ভিস, আমি হিসাব করে দেখেছি, এই ধরনের কেসের জন্য এভারেজ ৫০০০০/= (পঞ্চাশ হাজার টাকা) চার্জ না করলে কাজ করা যাবেনা। ক্লিনরুম মেইনটিনেন্স/সেটাপ/ডোনর ড্রাইভ ইত্যাদির কারণে এই খরচ হবে। দেশের বাইরে এই সার্ভিসটা নিতে গেলে প্রায় খরচ পড়ছে কমপক্ষে ১০০০ মার্কিন ডলার(কখনোবা অনেক বেশি যখন ড্রাইভটা টেম্পারড হয় ইনএক্সপিরিয়েন্সড পারসনের কারণে) তার সাথে ডি.এইচ.এল চার্জ, টাকা কনভার্সন চার্জ (থার্ডপার্টি থেকে পেপাল সার্ভিস নেয়া ইত্যাদি) খরচ প্রায় ৮০,০০০-৮৫০০০ টাকার মত পড়ে যায়।
এই রকমই একটা কেস এসেছিল কিছুদিন আগে - ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম কি প্রবলেম? তিনি বললেন, একটি দোকানে দেখিয়েছি, তারা বলেছে ড্রাম নষ্ট হয়ে গেছে।
আমার কথা হল - হার্ডড্রাইভে ড্রাম কোথা থেকে আসল? ইহাই সত্য আমাদের দেশের ৯৯.৯৯% শপ (সেটা হোক বিসিএস কম্পিউটার সিটি কিংবা এলিফ্যান্ট রোডের যে কোন শপ) ইহাই বলে থাকেন, কিন্তু হার্ডডিস্ক ড্রাইভে ড্রাম বলে কোন টার্মস নেই।
যাই হোক, পরবর্তী অবস্থা দেখেতো আরোও মেজাজ খারাপ। ওনার ড্রাইভটি খোলা (পিসিবি নয়, ড্রাইভের সিলড কেসিং খোলা), সাথে সাথে ওনাকে আমি বললাম - যেহেতু ড্রাইভটা অপেন এয়ার-এ খোলা হয়েছে (ক্লিনরুম-১০০ নয়), এইটা পসিবল না এবং টেম্পারড্। হয়তবা পসিবল এর ডার্টগুলোকে ক্লিন করে আবার রিবিল্ড করে ডাটা এক্সট্রাক্ট করা তবে তা অনেক এক্সপেনসিভ হবে কেননা ১. টেম্পারড ড্রাইভ, ২. দেশের বাইরে থেকে করাতে হবে।
যাই হোক অনেক উদাহরণ দিলাম. ডাটা রিকভারি সার্ভিসটা হল One Time Assignment। এখানে টেম্পারড হলে বেশির ভাগ ক্ষেত্রেই কিছু করার নাই।
আমাদের দেশের কনসিউমারদের আর একটা প্রবলেম আছে - সার্ভিস কোয়ালিটি দেখার আগে দৌড়াদৌড়ি কোথায় বলছে ৩০০ টাকা আর কোথায় ৫০০ টাকা। পরে আফসোস করে সর্ব্বস্স হারিয়ে, তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকেনা।
আমার দৃষ্টিতে ২টি কারণে আমাদের দেশে প্রফেশনাল ডাটা রিকভারি সার্ভিস নাই।
১. প্রফেশনাল নেই অথবা
২. মার্কেট ডিমান্ড করেনা।
তারপরও আমার প্ল্যাণিং আছে ফেস-৫ সার্ভিসটা চালু করার যার জন্য ডাটা রিকভারি নিয়ে কমপ্লিট সার্ভিসটা চালু করা যাবে আমাদের দেশে। আর ইতিমধ্যে গত প্রায় ৭ বছর হার্ডডিস্ক ড্রাইভের উপর এক্সপেরিমেন্ট করে ফেস ১ থেকে ৪ পর্যন্ত আয়ত্ত্ব করেছি, বাকি শুধু একটা ফেস।
আপনারা কি মনে করেন?
এই সার্ভিস কি আদৌ সম্ভব আমাদের দেশে?
একদিন অবশ্যই সম্ভব হবে।
উত্তরমুছুনআপনার লেখাতে অনেক কিছু জানলাম।
অনেক ধন্যবাদ এমন পোষ্টের জন্য...
আপনাকেও ধন্যবাদ।
উত্তরমুছুনখুবই উপকারী পোস্ট।
উত্তরমুছুনএই মুহুর্তে আপনার সাথে ফোনে কথা বলে আরো ভাল লাগলো।
ধন্যবাদ আপনাকে।
উপকারে আসায় ভাল লাগল।
উত্তরমুছুন