পৃষ্ঠাসমূহ

বৃহষ্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০১০

আসুন জানি হার্ডড্রাইভের মডেল নাম্বার কি ইন্ডিকেট করে (ম্যাক্সটর)

রত্যেকটা হার্ডড্রাইভেরই তো মডেল নাম্বার থাকে, কখনো কি ভেবেছেন এই নাম্বারটা এই রকম কেন, অন্যরকমতো হতে পারত। যেমন Maxtor 6E040L0 না হয়ে অন্য কিছু কি হতে পারত না? না। কেননা মডেল নাম্বারটি ড্রাইভটির বেসিক ইনফরমেশন কেরি করছে। কিভাবে? আজকের ব্যাখ্যা ম্যক্সটর নিয়ে...
আলোচনা কিন্তু ম্যাক্সটর নিয়ে, সিগেট কিংবা কোয়ান্টাম ফায়ারবলের ম্যনুফ্যাকচার করা ম্যাক্সটর না।

মডেল নাম্বারটি ৪টা ভাগে ভাগ করুন।
১. 6E
২. 040
৩. L
৪. 0 (Zero)

১. প্রথম দুইটা অক্ষর প্রকাশ করে এইটা কোন সিরিজের ড্রাইভ
২. পরবর্তী ৩টা অক্ষর প্রকাশ করে ড্রাইভ-এর ক্যাপাসিটি
৩. পরবর্তী অক্ষরটি প্রকাশ করে এর ক্যাশ।
৪. শেষ ডিজিটটা প্রকাশ করে ড্রাইভটিতে কয়টা রিড/রাইট হেড আছে এবং কয়টা প্ল্যাটার আছে।

ধরুন - 6E040L0। এর মানে হল এইটা ডায়মন্ড ম্যাক্স প্লাস ৮ সিরিজ এর ড্রাইভ, এটা ৪০গিগাবাইট ড্রাইভ, এর ক্যাশ ২ মেগাবাইট এবং এতে হেড আছে একটা ও প্ল্যাটার আছে ১টা।

এইটাতো শুধু একটা ড্রাইভের উদাহরণ দিলাম বাকিগুলো কিভাবে বুঝবেন বা ক্যালকুলেশন করবেন?

প্রথম দুইটা অক্ষরের বিস্তারিত
2R - এটা ফায়ারবল ৫৩১ডিএক্স সিরিজ
2B - এটা ফায়ারবল ৫৪১ডিএক্স সিরিজ
2F - এটা ফায়ারবল ৩ সিরিজ
3X - এটা ডায়মন্ডমেক্স ভিএল ৪০ সিরিজ
4W - এটা ডায়মন্ডম্যাক্স ৫৩৬ডিএক্স সিরিজ
4D, 4G এবং 4K - এই তিনটা ডায়মন্ডম্যাক্স ৫৪০এক্স সিরিজ
4R - এটা ডায়মন্ডম্যাক্স ১৬ সিরিজ
5T - এইটা ডায়মন্ডম্যাক্স প্লাস ৬০ সিরিজ
6L - ডায়মন্ডম্যাক্স ১০ সিরিজ
6E - ডায়মন্ডম্যাক্স প্লাস ৮ সিরিজ
6Y - ডায়মন্ডম্যাক্স প্লাস ৯ সিরিজ।

ইতিমধ্যে জেনেছি ২য় ভাগের ৩টা অক্ষর ক্যাপাসিটি প্রকাশ করে।

৩য় ভাগ প্রকাশ করছে ক্যাশের তথ্য

H - ২মেগাবাইট ক্যাশ - Ultra ATA100
J - ২মেগাবাইট ক্যাশ এবং এই ড্রাইভে "বল বিয়ারিং মটর" ব্যবহৃত হয়েছে - Ultra ATA133
L - এতেও ২ মেগাবাইট ক্যাশ কিন্তু ফ্লুইড ডায়নামিক মটর ব্যবহৃত হয়েছে - Ultra ATA133
P - ৮ মেগাবাইট ক্যাশ এবং ফ্লুইড ডায়নামিক মটর ব্যবহৃত হয়েছে - Ultra ATA133
M - এতেও ৮ মেগাবাইট ক্যাশ এবং ফ্লুইড ডায়নামিক মটর ব্যবহৃত হয়েছে কিন্তু এইটা - Ultra ATA150

এবার আসি শেষ অংশে, যা দিয়ে রিড/রাইট হেড এবং প্ল্যাটার এর সংখ্যা ইন্ডিকেট করা হচ্ছে...
0/1 প্রকাশ করছে এতে কয়টি হেড ব্যবহৃত হয়েছে - 0 মানে একটা হেড, যেহেতু একটা হেড, তাই প্ল্যাটারও একটা।
2 মানে হল ২টি হেড প্ল্যাটার ১টা
3 এর মানে হল ৩টি হেড আর প্ল্যাটার ২টা।

এবার আপনাদের কাছে প্রশ্ন - বলুন 4D040H2 কি প্রকাশ করে?
2F040J1 কি প্রকাশ করে?
4D080H4 কি প্রকাশ করে?

আজ এই পর্যন্তই, যারা এই পোষ্টটি পরার আগে হার্ডড্রাইভের ম্যনুফ্যাকচারিং ইনফরমেশন গুলো না পড়েছেন তাদের এইটা বুঝার ক্ষেত্রে এবং পরবর্তী লেখাগুলো বুঝার ক্ষেত্রে সমস্যা হতে পারে, তাই আগে ঐটা পরে নিন।


প্রফেশনাল ডাটা রিকভারি সার্ভিস

0 মন্তব্য(সমূহ):

একটি মন্তব্য পোস্ট করুন