পৃষ্ঠাসমূহ

বুধবার, ১ সেপ্টেম্বর, ২০১০

বিভিন্ন ব্র্যান্ডের হার্ডডিস্ক ড্রাইভ সম্পর্কে কিছু ইনফরমেশন

ইনফরমেশনগুলো জেনে রাখুন।
বর্তমান বিশ্বে যে কয়েকটি ব্র্যান্ড হার্ডডিস্ক ড্রাইভ ম্যানুফ্যাকচার করছে -
১. সিগেট
২. ওয়েষ্টার্ণ ডিজিটাল
৩. স্যামসাং
৪. হিটাচি
৫. তোশিবা

ইতিমধ্যে যেসব ব্র্যন্ড ড্রাইভ ম্যানুফ্যকচার অফ করে দিয়েছে -
১. ম্যাক্সটর - সম্ভবত ২০০৫ এর শেষের দিকে সিগেট ম্যাক্সটরকে কিনে নেয়, এবং বাজারে যে এখনো আপনারা ম্যাক্সটর ড্রাইভ পাচ্ছেন, আসলে সেগুলো সিগেট ম্যানুফ্যাকচার করছে।

২. আইবিএম - আইবিএম এর হার্ডড্রাইভ টেকনোলজিকে কিনে নেয় হিটাচি এবং এইটা ঠিক কবে আমার কাছে ইনফরমেশনটা নাই।

৩. ফুজিৎসু - ১লা অক্টোবর, ২০০৯ এ ফুজিৎসু হার্ডডিস্ক টেকনোলজি এবং বিজনেস কে কিনে নিয়েছে তোশিবা হার্ডড্রাইভ।

৪. কোয়ান্টাম ফায়ারবল - আনুমানিক ২০০০ সালের দিকে ম্যাক্সটর একে কিনে নিয়েছিল এবং পরবর্তীতে কোয়ান্টাম ফায়ারবলের টেকনোলজি কিন্তু ম্যাক্সটর লেবেলে কোয়ান্টাম ড্রাইভ এসেছিল। যেমন - Maxtor D740X-6L. (এইটা কোয়ান্টাম টেকনোলজি ড্রাইভ, কিন্তু ম্যাক্সটর লেবেল।

৫. কনার - ১৯৯৬ সালের দিকে সিগেট কনারকে কিনে নেয়।

লিখতে বসেছিলাম অন্য একটি টপিক নিয়ে, তখনি মনে হল, এই ইনফরমেশনগুলো ক্লিয়ার না হলে, টপিকটা বুঝতে সমস্যা হবে। এজন্য এগুলো দিয়ে শুরু।


প্রফেশনাল ডাটা রিকভারি সার্ভিস

0 মন্তব্য(সমূহ):

একটি মন্তব্য পোস্ট করুন