পৃষ্ঠাসমূহ

বৃহষ্পতিবার, ২৬ আগস্ট, ২০১০

ডাটা রিকভারি সফটওয়্যার কোনটা ভাল?

গুগলে data recovery লিখে সার্চ করলে অনেক লজিক্যাল ডাটা রিকভারি সফটওয়্যার এর লিংক পাবেন, আপনারা তখন কনফিউজড হয়ে যান কোন সফটওয়্যারটা ভাল। যদি বুঝতে পারেন ডাটা রিকভারি সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে তাহলে সকল কনফিউশন দুর হয়ে যাবে।
আরো সহজভাবে বলি, মাইক্রোসফট অফিস ভাল নাকি ওপেন অফিস ভাল? দুটোই একই কাজের উদ্দেশ্য ডেভেলপ করা, ডিজাইনে কিছুটা পার্থক্য।
আবার ফটোশপ ভাল নাকি গিম্প ভাল - একই কথা, ডিজাইনে ও ফিচারে পার্থক্য।
অর্থ্যাৎ, আপনি অফিস দিয়ে গ্রাফিক্সের কাজ করতে পারবেন না আবার ফটোসপ/গিম্প দিয়ে অফিসের কাজ করতে পারবেন না।

এক কথায় বলতে গেলে সব সফটওয়্যারই ভাল। ইন্টারফেস, ফিচার আর উদ্দেশ্য ভিন্নতা। শুধু এতটুকুতেই ভিন্নতা। আবার দেখা উচিত আপনি কোন ধরনের লসের জন্য এইটা ব্যবহার করছেন, কেননা, লজিক্যাল লস বিভিন্ন ধরনের হয়ে থাকে।

লজিক্যাল রিকভারিকে আমি দুইভাগে ভাগ করছি, সিম্পল লজিক্যাল এবং এডভান্সড লজিক্যাল।

সিম্পল লজিক্যাল রিকভারি
১. ডিলেট
ক) শিফট + ডিলেট
খ) ডিলেট এর পর আবার রিসাইকেল বিন থেকে খালি করে দেওয়া।
রিকুভা - Recuva ব্যবহার করুন, এটি একটি ফ্রি ইউটিলিটি। - এটি খুবই সহজ ব্যবহারযোগ্য ইউটিলিটি যা End User এর জন্যই ডেভেলপ করা।

২. ফরম্যাট (একধরনের ফাইল সিষ্টেম কে অন্য ধরনের ফাইল সিষ্টেমে ফরম্যাট করা, যেমন- NTFS কে FAT32 অথবা বিভিন্নটাকে বিভিন্নভাবে, অথবা same ফাইল সিষ্টেম এ ফরম্যাট করা
গেটডাটব্যাক/রিকভার মাই ফাইলস্ (GetDataBack/RecoverMyFiles)‌ বা আপনার পছন্দের যে কোন একটা যার মধ্যে ফরম্যাট রিকভারি ফিচারটি রয়েছে।

৩. পার্টিশন ব্রেক
ক) পার্টিশন ভুল বশত ডিলেট করা দেওয়া
খ) পার্টশন সিষ্টেমের লজিক্যাল প্রবলেম এর কোন কারণে ভেঙে যাওয়া।
টেষ্টডিস্ক - TestDisk, এটিও একটি ফ্রি ইউটিলিটি এবং এর ব্যবহারও খুব সহজ।

এই পোষ্টটা পরার পাশাপাশি এই আর্টিক্যালটাও পরে নিন যা অনেক সুবিধা হবে আপনার বুঝার জন্য

ডাটা লস হওয়ার পর কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।
ডাটা লস হওয়ার পর কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।
১. যে ড্রাইভের ডাটা লস হয়েছে, সেটাতে আর কোন ডাটা কপি/রাইট করবেন না।
২. ড্রাইভটিকে সেকেন্ডারি হিসেবে কানেক্ট করুন।
৩. খেয়াল রাখুন আপনি যেই পিসিতে কানেক্ট করছেন, সেই পিসির হার্ডড্রাইভে যেন কোন ভাইরাস/ম্যলওয়্যার না থাকে, কেননা এইগুলো আপনার ডাটা লস হওয়া ড্রাইভে রাইট হতে পারে, যার কারণে রাইটকৃত অংশের ডাটা পার্মানেন্টলি লস হবে।
৪. প্রবলেম যদি বুঝতে না পারেন, অভিজ্ঞ কারো হেল্প নিন, কেননা, ডাটা রিকভারি One Time Assignment, কোন ভুল হলে, তা ওয়ার্ল্ড এর আর কোন ডাটা রিকভারি স্পেশালিষ্ট রিকবার করতে পারবেনা।
৫. বুঝার আগ পর্যন্ত হার্ডড্রাইভ কিংবা আপনার ষ্টোরেজ ডিভাইসটি ডিসকানেক্ট করে রাখুন।
৬. স্ক্যানডিস্ক/ডিফ্রাগমেন্ট জাতীয় কোন ধরনের ইউটিলিটি চালাবেন না, এমনকি যদি অপারেটিং সিষ্টেম চালু করে ফেলে, ইমিডিয়েটলি সেটা অফ করেন। এমনকি থার্ডপার্টি জাতীয় (যেমন - নর্টন ডিস্ক ইউটিলিটি/ফার্ষ্ট ডিস্ক এইড টুলকিট ইত্যাদি)
৭. যে ড্রাইভের ডাটা লস হয়েছে, সেটাতে কোন ধরনের নতুন সফটওয়্যার/এমনকি ডাটা রিকভারি সফটওয়্যারটি কপি/ইন্ষটল করবেন না।


প্রশ্ন: কখন ডাটা রিকভারি হবেনা (লজিকাল লসের ক্ষেত্রে)?

উত্তর(১): জিরোফিল/লো লেভেল ফরম্যাট এবং ডাটা ওভাররাইট হলে ডাটা রিকভারি হবেনা।

প্রশ্ন: কখন ডাটা রিকভারি হবেনা (ফিজিক্যালি লস)?
উত্তর(১): হার্ডড্রাইভের প্ল্যাটারে যতক্ষণ পর্যন্ত না স্ক্র্যাচ পড়বে। ক্লিক ক্লিক কিংবা অস্বাভাবিক শব্দের সৃষ্টি হলে এসব কারণেই ড্রাইভটিকে ডিসকানেক্ট করে রাখতে বলা হয়, কেননা, বেশির ভাগ ক্ষেত্রেই অস্বাভাবিক শব্দের কারণ রিড/রাইট হেড ভেঙে যাওয়া, আর সেটা যদি ভেঙে যাওয়ার কারণে শব্দের সৃষ্টি হয়, তাহলে মটর স্পিনের সাথে সাথে প্ল্যাটার এ ঘর্ষনের সৃষ্টি হতে পারে ভাঙা হেডটির কারণে আর এতে স্ক্র্যাচ পরাটাই স্বাভাবিক প্ল্যাটার এ।

এডভাইস: কোন ধরনের অস্বাভাবিক শব্দের সৃষ্টি হলে, ইমিডিয়েটলি সেটা অফ করুন এবং প্রফেশনাল সার্ভিসের স্বরণাপন্ন হন। মনে রাখবেন, প্রফেশনাল কিন্তু টেকনিক্যাল/support engineer নয়। প্রফেশনাল হল যিনি HDD & Data Recovery Specialist.
এডভান্স লজিক্যাল রিকভারি নিয়ে পরবর্তীতে লিখব।


প্রফেশনাল ডাটা রিকভারি সার্ভিস

4 মন্তব্য(সমূহ):

  1. অনেক কিছু যানতে পারলাম ধন্যবাদ আপনাকে।

    উত্তরমুছুন
  2. ধন‍্যবাদ।
    অামি নুতন করে এক্সপি ইনস্টল করেছি পুরাতন এক্সিপর উপরে, এখন অামি কিভাবে অামার পুরাতন এক্সপির ডাটা উদ্ধার করতে পারি ?
    কোন সফটওয়ারটি ব‍্যবহার করব

    উত্তরমুছুন
  3. ডাটা রিকভারিটা একটা লজিক যা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, সফটওয়্যারগুলো লজিকের বাইরে কিছুই করতে পারেনা, সফটওয়্যারগুলো শুধুমাত্র আপনার কাজটাকে One Click অপশন দিয়ে কাজের মধ্যে সহজবোধ্যতা দেয়।
    এখানে কয়েকটা কন্ডিশন আছে।
    ১. যদি ফরম্যাট না করে এক্সপি রিইনষ্টল করে থাকেন: আপনি যেই ড্রাইভটিতে (C Drive), এক্সপি রিইন্সটল করেছেন সেই ড্রাইভটিতে এক্সপির ফাইলগুলো ওভাররাইট হয়েছে, সেটুকু অংশের ফাইল পার্মানেন্টলি লস হয়ে গেছে। বাকি স্পেসগুলোর ডাটা রিকভার করা যাবে, কিন্তু সেটা ডিপেন্ড করছে কোন লোকেশনে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো ছিল।
    ২. যদি ফরম্যাট করার পর ইন্সটল করে থাকেন, তাহলে নতুন ফাইলগুলো সিকুন্সিয়াল অর্ডারে ষ্টোর হয়েছে, তাতে পরবর্তী লোকেশনগুলোতে যদি আপনার ফাইলগুলো থেকে থাকে তাহলে রিকভার করার চান্স আছে জোড়ালোভাবে।
    তবে এই অবস্থায় One Click টাইপ সফটওয়্যারগুলো কাজ করবেনা। ম্যনুয়ালী আপনাকে লোকেশনগুলো চেক করতে হবে যা অনেক সময়সাপেক্ষ এবং অবশ্যই ফাইল সিষ্টেম, সিগনেচার, ডাটা ষ্টোর কিভাবে হচ্ছে সেগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে।
    এই আর্টিক্যালগুলো পড়ে দেখেন আপনার কিছুটা কাজ আগাতে পারে...
    ডাটা কিভাবে ষ্টোর হয় ১
    ডাটা কিভাবে ষ্টোর হয় ২

    ১. আপনার কোন ড্রাইভে এক্সপি ইনষ্টল করেছেন?
    ২. পার্টিশন সাইজ কি ছিল এবং ফাইল সিষ্টেম কি ছিল?
    ৩. এক্সপি ইনষ্টল করার পর আরো কিছু ইনষ্টল করেছেন কি? কতটুকু করেছেন?
    ৪. গুরুত্বপূর্ণ ফাইলগুলো কোন ফোল্ডারে রেখেছিলেন? My Documents/Desktop? নাকি অন্য একটি ফোল্ডার ক্রিয়েট করে?
    আরো বিস্তারিত ইনফরমেশন থেকে থাকলে সেগুলোও শেয়ার করুন।

    উত্তরমুছুন