আমরা অনেকেই লো লেভেল ফরম্যাট কমান্ডটি এপ্লাই করেছি হার্ডড্রাইভের ক্ষেত্রে। অনেকেই করিনি। অনেকে জানিনা এইটা কি।
আমাদের এলিফ্যান্ট রোডের কম্পিউটার শপগুলোতে যাওয়া হলে দেখবেন যে, উনারা বলেন উনারা হার্ডড্রাইভ রিপেয়ার করেন। বিনিময়ে আপনার কাছ থেকে ৩০০/৪০০ টাকা নেয়।
এইবার টাকাগুলা আপনাদের পকেটে রাখেন। নিজেই ট্রাই মাইরা দেখেন আসল ঘটনাটা কি...
গুগলে সার্চ দিলে ওনেক লো লেভেল ইউটিলিটি ফ্রি পাবেন। এইসব ইউটিলিটি হার্ডড্রাইভ ম্যানুফ্যাচারার - রা ডেভেলপ করে ইউজার পরবর্তী ব্যবহারের জন্য ওদের সাইটে রেখে দেন।
কয়েকটা নাম বলি,
যেমন - ম্যাক্সটর ড্রাইভের জন্য পাওয়ারম্যাক্স
সিগেট ড্রাইভের জন্য সি টুলস
স্যামসাং - হাটিল
কোয়ান্টাম ফায়ারবল - জিরো ফিল ইত্যাদি
আরো যেসব ড্রাইভ রয়েছে ওয়েষ্টার্ন ডিজিটাল, ফুজিৎসু, তোশিবা, হিটাচি/আইবিএম। এইগুলার ইউটিলিটি গুলোর নাম মনে হচ্ছেনা এইমুহুর্তে। সাইটে ঢুকলেই পাবেন।
যে কোন একটি ইউটিলিটি আপনি ব্যবহার করলেই হবে। কোন সমস্যা নাই। কারণ সবগুলার কাজই ০ লিখা। গুগলে সার্চ করলে আরো অনেক পাবেন, ট্রাই করেন।
যাই হোক আরও সহজ করে দেই। PowerMax ব্যবহার করেন। ব্যবহার একদম সহজ, ডাউনলোড করেন, তারপর সিডিতে রাইট করেন, তারপর সিডিটা বুট করেন, তারপর অপশন পাবেন, Low Level Format, সিলেক্ট করে এন্টার দেন। কাজ শুরু হয়ে যাবে। একটা অবস্থায় ফিনিশ লেখা আসবে। সকল সেক্টর এ ০ লিখা শেষ।
ভাই ৩০০ টাকা না দিয়া যাবেন না।
প্রফেশনাল ডাটা রিকভারি সার্ভিস
" ভাই ৩০০ টাকা না দিয়া যাবেন না। "
উত্তরমুছুন- কিভাবে দিলে আপনি খুশি হবেন?
(njrazib88)
কথাটা এমনিতেই লিখেছি, বলার জন্য ধন্যবাদ।
উত্তরমুছুনvery very thanks and keep continue. :)
উত্তরমুছুনyou are welcome and keep in touch...
উত্তরমুছুন