আমি কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট ফেস করেছি। আমার মনে রাখার মত একটা হার্ডড্রাইভ এসেছিল আমার কাছে গত বছরের শেষের দিকে। ড্রাইভের মালিক ছিলেন সৌদি এ্যারাবিয়ান, তিনি বাংলাদেশে এসেছিলেন অনেকগুলো হার্ডড্রাইভ নিয়ে আমার সাথে দেখা করার জন্য। এরই মধ্যে একটা ড্রাইভ ছিল যা ইন্ডিয়ান নিউ দিল্লির একটা ডাটা রিকভারি ফার্ম (Enter Technology), রিকভার সম্ভব না বলে ফেরত দিয়েছেন, ঔ ড্রাইভটা থেকে আমি ১০০% ডাটা রিকভার করেছিলাম, এবং সেই সৌদি এ্যারাবিয়ান খুশি এবং অবাক দুটোই হয়েছিলেন, সাথে একজন নর্থসাউথ ইউনিভার্সিটির প্রফেসরও এসেছীলেন, যা আমার চোখে এখনো ভাসে - সেই মুহুর্তগুলো এবং খুব ভাল লাগে।
প্রফেশনাল ডাটা রিকভারি সার্ভিস
ঐ hard disk এ কী ধরনের error ছিল তা তো বললেন না।
উত্তরমুছুনএকটু খোলাসা করে বলেন। আমরা ও তো এমন সমস্যায় পড়তে পারি!
End User Level এ ড্রাইভটির প্রবলেম ছিল - ডিটেক্ট করত বায়োসে, কিন্তু কোন অপারেটিং সিস্টেমে শো করত না। বায়োস এ ডিটেক্ট করার পর প্রাইমারী হার্ডডিস্ক ফেইলার ম্যাসেজ আসত।
উত্তরমুছুনProfessional Level Diagnose - ড্রাইভটির সবগুলো সেক্টর ব্যাড দেখাত, যার কারণে কোন সেক্টর এক্সেস হত না এবং ঐ ম্যসেজটি আসত।
Solution -ড্রাইভটির ট্রন্সলেটর ডিসওর্ডার হয়ে গিয়েছিল। নেগেটিভ জোনে ট্রান্সলেটর রিওর্ডার করার পর ড্রাইভটা এক্সেস্সিবল হয়।
সময় লেগেছে - প্রায় ৮-১০ ঘন্টা। (চিন্তা, রাইট প্রটেকশন এবং এক্সিকিউট মিলিয়ে)
International Pricing - প্রায় ৫০০ ডলার (৩৫,০০০ টাকা)
My Pricing to solve the issue - ১৫০০০ টাকা।